কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে ঢাকার সানারপাড়ে নিজের বাসা থেকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে।
ওসি শহীদুল ইসলাম আরও জানান, শনিবার তাঁকে আদালতে পাঠাবে ডেমরা থানা পুলিশ। পরে মেঘনা থানার একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
সূত্র: একুশে টেলিভিশন





