নরসিংদীর বেলাবো উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, ৪১ বছর বয়সী শারমিন আক্তার খালেদা মাটিয়ালপাড়া গ্রামের আব্দুল সাত্তার শেখের মেয়ে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তিনি ১৬ নম্বর আসামি। মামলার এজাহারেও তাঁর নাম রয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর







