রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তাঁর দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গতকাল রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযানের সময় মনিরুল ইসলামের এক শ্যালকের স্ত্রীকেও আটক করা হয়েছিল। তবে তাঁর বুকের দুধ পান করে এমন শিশুসন্তান থাকায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: চ্যানেল আই অনলাইন





