আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। নিরাপত্তা জোরদার করা হলেও তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার কথা জানা গেছে। সেখানে পরিস্থিতি বর্তমানে শান্ত।
এর আগে রোববার সকালে জাজিরার নাওডোবা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষ ও অবরোধে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়।
সূত্র: চ্যানেল আই অনলাইন






