পটুয়াখালীর কুয়াকাটায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩২ বছর বয়সী সাদ্দাম কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার আব্দুল লতিফ সিকদারের ছেলে।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, সাদ্দামের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তাঁকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা







