গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে শনিবার ঢাকার পিলখানায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাসপাতালে তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া আহত হন।

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন মাথায় আঘাত পান।

সূত্র: আমার দেশ