নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেলজার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেলজার হোসেন (৫৫) কালিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহপ্রচার সম্পাদক। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সূত্র: আজকের পত্রিকা





