রাজধানীর নর্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রোববার রাত ১০টা ২৭ মিনিটে এ খবর নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়নি বলে জানান রাশেদ বিন খালিদ।

সূত্র: সারাবাংলা