ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয়। এরপর বাসে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আমার দেশ






